Voice of Insaf Foundation Voice of Insaf Foundation
  • দান করুন

"বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের চ্যালেঞ্জ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

"বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের চ্যালেঞ্জ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে "বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের চ্যালেঞ্জ" শীর্ষক এক আলোচনা সভা বুধবার (১০ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। সভায় মানবাধিকার সুরক্ষার বিভিন্ন দিক এবং বর্তমান সময়ে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়। বক্তরা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী শাসনামলে যেভাবে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। আগামীতে আর কেউ কিংবা শাসক গোষ্ঠী কর্তৃক মানবাধিকার লুণ্ঠনের সুযোগ যাতে না পায় সেই পথ অন্তর্বর্তীকালীন সরকারকে বন্ধ করে যেতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থা-ঢাকা’র সভাপতি ও ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মজিবুর রহমান। তিনি মানবাধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা এবং সংগঠনের উদ্যোগ নিয়ে আলোকপাত করেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান আব্দুস সাত্তার সুমন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে মানবাধিকারের বর্তমান পরিস্থিতি ও তা উত্তরণে করণীয় সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সুলতান উদ্দিন, এনামুল হক, শাহজাহান সিরাজ এবং ইমরান হোসাইন। এছাড়াও ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আব্দুর রহমান, ফজলুর রহমান মিরাজ সহ সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Sidebar

আসুন মানবতার তরে হাত বাড়িয়ে দেই

আপনার প্রতিটি সহযোগিতা সুবিধাবঞ্চিত মানুষের জীবনে পরিবর্তন আনে।

দান করুনযোগাযোগ
Voice of Insaf Foundation

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী, বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক, সমাজসেবা, শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান। নৈতিক শিক্ষা ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ জাতি গঠনই আমাদের লক্ষ্য।

প্রতিষ্ঠান

  • আমাদের সম্পর্কে
  • কার্যক্রম
  • তথ্যকোষ
  • ব্লগ

তথ্যকোষ

  • সংবাদ
  • ইভেন্ট
  • প্রকাশনা
  • বিবৃতি ও বিজ্ঞপ্তি

যোগাযোগ

⌂

ইস্টার্ন ম্যানশন, লেভেল- ০৫, স্যুট- ০৩, ৬৭/৯, পাইওনিয়ার রোড, কাকরাইল, ঢাকা ১০০০

✆+৮৮০ ১৯৯১-৬৬১৮৪৪
✉info@voiceofinsaf.org
© 2026 Voice of Insaf Foundation. সর্বস্বত্ব সংরক্ষিত
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা নীতি